প্রধান খবর

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা আজ সকালে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (AQI) ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ২৮৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য পাওয়া যায়। সংস্থাটির প্রকাশিত তালিকায় দেখা যায়, একই সময়ে ভারতের দিল্লি ২৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় এবং পাকিস্তানের লাহোর ২১৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

এ ছাড়া কুয়েত সিটি ২০৪ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের কলকাতা ১৯৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২০১ থেকে ৩০০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করা উচিত। একই সঙ্গে সাধারণ মানুষকেও প্রয়োজন ছাড়া বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *