প্রধান খবর

হেলিকপ্টার আমদানিতে অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

হেলিকপ্টার আমদানিতে আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহার করে আগের মতো ১০ শতাংশ কর হার বহাল রাখার প্রস্তাব দিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। সংগঠনটির মতে, বর্তমান উচ্চ কর হার দেশের এভিয়েশন খাতের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং বেসরকারি এয়ারলাইন, হেলিকপ্টার সেবা ও ফ্লাইং স্কুলগুলোর কার্যক্রম ব্যাহত করছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এওএবির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

এওএবি জানায়, কর হার কমানো হলে এভিয়েশন খাতে বিনিয়োগ বাড়বে, সেবার মান উন্নত হবে এবং দেশের অভ্যন্তরীণ ও বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল আরও গতিশীল হবে। সংগঠনটি আশা প্রকাশ করে যে সরকার এ খাতের সম্ভাবনা বিবেচনায় নিয়ে কর কাঠামো পুনর্বিবেচনা করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *