প্রধান খবর

এল সালভাদরের উপকূলে ৫.৫ মাত্রার ভূমিকম্প

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের উপকূলীয় এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১২ আগস্ট) এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এল সালভাদরের চিরিলাগুয়া শহর থেকে প্রায় ৬৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৫৬ দশমিক ৮ কিলোমিটার। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত…

Read More

সাত কলেজ শিক্ষার্থীদের মাইগ্রেশন নিয়ে মতামত নেবে ডিসিইউ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত নির্ধারিত ছকে শিক্ষার্থীদের লিখিত মতামত সংগ্রহ করা হবে। বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। বাণিজ্য ও বিনিয়োগসহ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন…

Read More

ট্রাম্পের গোপন বিমান বদল, সামনে মার্কিন প্রেসিডেন্টদের নজির

তুরস্ক সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপনে বিমান পরিবর্তনের ঘটনা মার্কিন প্রেসিডেন্টদের অতীতের ঝুঁকিপূর্ণ ও গোপন সফরগুলোর বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে। নিরাপত্তাজনিত কারণে যুদ্ধ বা ঝুঁকিপূর্ণ এলাকায় প্রেসিডেন্টদের সফর অনেক সময় সীমিতসংখ্যক কর্মকর্তা ও সাংবাদিকের মধ্যে গোপন রাখা হয়। গত ৮ জুলাই তুরস্ক থেকে ফেরার পথে নিরাপত্তা হুমকির কারণে ট্রাম্পকে নিয়মিত এয়ারফোর্স ওয়ান…

Read More

জামায়াত জোটের প্রার্থীর মনোনয়ন দাখিল আজ

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী আজ মনোনয়নপত্র দাখিল করবেন। জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের মনোনয়নপত্র দাখিল করা হবে। ১১ দলীয় জোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে জোটের প্রার্থীর পক্ষে…

Read More

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ সীমিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। রিটকারী…

Read More

সিডনিতে চুয়েট অ্যালামনাইদের মহাসমাবেশ : প্রবাসে যেন এক টুকরো চুয়েট

অস্ট্রেলিয়ায় বসবাসরত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চুয়েটিয়ানস ইন অস্ট্রেলিয়া’-এর বার্ষিক মিলনমেলা ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট (শনিবার) নিউ সাউথ ওয়েলসের সিডনিস্থ লিভারপুলের স্কাইভিউ ফাংশন সেন্টারে বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে এই প্রাণের উৎসব। অস্ট্রেলিয়ার নানা প্রান্ত—মেলবোর্ন, অ্যাডিলেড, ক্যানবেরা, নিউকেসল ও ব্রিসবেন থেকে ১৯৬৮…

Read More

অসামান্য মেধা: মাত্র ৮৮ দিনে পূর্ণ কোরআনের হাফেজ ৯ বছরের শিশু আদনান

কিশোরগঞ্জের ভৈরবে মাত্র ৮৮ দিনে সম্পূর্ণ ৩০ পারা পবিত্র কোরআন মাজিদ মুখস্থ করে বিরল কৃতিত্ব অর্জন করেছে ৯ বছরের শিশু মো. আদনান। সে ভৈরব রানী বাজার জামিয়া রহমানিয়া হাজী আলী মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। অসাধারণ এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গণে আদনানকে সম্মাননা সংবর্ধনা ও হিফজ সমাপনী পাগড়ি প্রদান করা হয়। আদনানের…

Read More

আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ: এনসিপি নেতাসহ ২ জন গ্রেপ্তার, প্রধান আসামি পলাতক

সাভারের আশুলিয়ায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর…

Read More

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় একজন গ্রেপ্তার

সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাবুল (৪০) নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেল সাড় ৫টার দিকে ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির নিশ্চিত করেছেন যে আটক বাবুলকে নিবিড় জিজ্ঞাসাবাদ চালানো…

Read More