প্রধান খবর

ইংল্যান্ডকে থামিয়ে দিতে কালো জাদু!

ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ড ও ঘানার ম্যাচটি খাতায়-কলমে একতরফা হওয়ার কথা ছিল। কিন্তু মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। শক্তিশালী ইংল্যান্ডকে গোলশূন্য ড্রয়ে থামিয়ে দিল আফ্রিকার দল ঘানা। ম্যাচজুড়ে ইংলিশরা আক্রমণ করলেও গোলের দেখা পেল না। আর সেই ব্যর্থতার পরই আলোচনায় উঠে এসেছে আফ্রিকান ঐতিহ্যবাহী ‘জুজু’ বা কালো জাদুর গল্প যা সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তুমুল হাস্যরসের…

Read More

আড়াই বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছেন নেইমার

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। আবারও ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে মাঠ কাঁপাতে প্রস্তুত নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেইমারকে স্কোয়াডে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় মিয়ামিতে বাঁচা-মরার লড়াইয়ে নামবে ব্রাজিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোট-আপডেট দিতে গিয়ে আনচেলত্তিকে দেখা যায় বেশ স্বস্তির…

Read More

৩৯তম জন্মদিনে মেসি

২৪ জুনকে বিশ্ব ফুটবলের এক স্মরণীয় দিন বলাই যায়। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন এমন এক শিশু, যার আগমনে ফুটবলের সংজ্ঞাই বদলে গেছে। তিনি লিওনেল আন্দ্রেস মেসি। আজ তিনি পা দিলেন জীবনের ৩৯তম বছরে, আর এই বয়সেও তিনি কোটি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করছেন এক জীবন্ত কিংবদন্তি হিসেবে। রোজারিও থেকে শুরু…

Read More

আসারের বিশ্বকাপ সাফল্যে কোটি টাকার প্রাপ্তি হার্টস অব ওকের

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে আসা ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারে এবার নিজের ক্লাবের জন্যও সুখবর বয়ে এনেছেন। বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ায় তার ক্লাব হার্টস অব ওক ফিফার বিশেষ আর্থিক সুবিধা কর্মসূচির আওতায় তিন কোটি টাকারও বেশি অর্থ পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে ঘানার দলে একমাত্র দেশীয় লিগভিত্তিক খেলোয়াড় হিসেবে…

Read More

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা ও ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ

শরীয়তপুরের জাজিরায় চাঁদাবাজি, লুটপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়। মঙ্গলবার (২৩ জুন) শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অভিযুক্ত দুইজন। শুনানি শেষে বিচারক আয়েশা আক্তার…

Read More

নকলের দায়ে শিক্ষার্থী ও কেন্দ্র প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পরীক্ষায় নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে ডিটেনশন দেওয়া হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (২৪…

Read More

হত্যাচেষ্টা মামলায় আবারও গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক মমতাজ বেগমকে আদালতে…

Read More

সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খানসহ ১৭৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাকুর মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একজনকে গ্রেপ্তার…

Read More

কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

টাঙ্গাইলের আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। কৃষক কার্ড গ্রহণের একটি ঘটনায় জাতীয় পর্যায়ে আলোচনায় আসা এই কৃষক বুধবার (২৪ জুন) জানাজা শেষে নিজ এলাকার কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন। সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং…

Read More

চীনা নাগরিকের অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রী নিখোঁজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি নারীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ করেছেন তার চীনা স্বামী। এ ঘটনায় ভুক্তভোগী চীনা নাগরিক থানায় অভিযোগ জানাতে গেলে ঘটনাস্থল ঢাকার সাভার এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট থানায় যোগাযোগের পরামর্শ দেয় পুলিশ। অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েই দাবি করেন, তার স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা মূল্যের…

Read More