প্রধান খবর

৫ আগস্টের পর অনেকেই নেতা হয়েছেন: উমামা ফাতেমা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারকে নিয়ে সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি আম্মারসহ আরও অনেকের নেতৃত্বে আসার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। উমামার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সঙ্গে যাদের ন্যূনতম সম্পর্ক ছিল না, তাদের কয়েকজন পরবর্তী সময়ে নেতৃত্বে…

Read More

পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের শিকার ১৫ লাখ শিশু

পাকিস্তানে গত এক বছরে প্রায় ১৫ লাখ শিশু অনলাইনে যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের বড় একটি অংশ ইন্টারনেট ব্যবহার করায় ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীদের প্রায় ৮৫ শতাংশই তাদের নির্যাতনকারীদের চিনতেন। অনেক ক্ষেত্রে…

Read More

পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সীমান্তবর্তী ট্যাক্সিলা এলাকায় দিনদুপুরে এক জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত তরুণীর নাম শামসো বিবি (২৮), যিনি ইন্টারনেট দুনিয়ায় ‘আয়েশা গিলামানা’ নামে বহুল পরিচিত ছিলেন। এই হামলায় তাঁর ১৫ বছর বয়সী ছোট বোন আসীমা গুরুতর আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সাড়ে ১২ লাখের বেশি অনুসারী থাকা এই ইনফ্লুয়েন্সারকে হত্যার…

Read More

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট করার অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সাময়িক অব্যাহতি পেয়েছেন। সোমবার (৪ আগস্ট) বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে বগুড়া সদর…

Read More

কর্নেল অলিকে নিয়ে ফেসবুকে কড়া মন্তব্য রাশেদ খাঁনের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্নেল অলি আহমেদকে নিয়ে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন। সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগ তুলে ধরেন। পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, কর্নেল অলি আহমেদ তার ব্যক্তিগত সমালোচনার জবাবে পরিবারের পরিচয় নিয়ে আপত্তিকর…

Read More

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্পর্শকাতর ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শিশু কোলে দাঁড়িয়ে থাকা এক কিশোরী নিজেই এক সন্তানের জন্মদাত্রী মা। বর্তমান অনুসন্ধানে জানা গেছে, ওই কিশোরীর বয়স মাত্র ১৩ বছর চার মাস এবং তার কোলজুড়ে থাকা শিশুটির বয়স সাত মাস। অবিশ্বাস্য ও উদ্বেগজনক এই ঘটনার পেছনের আইনি জটিলতা, প্রতারণা ও সামাজিক অপরাধের…

Read More

পুরোনো মন্তব্য ঘিরে ফের আলোচনায় ভারতের শিক্ষামন্ত্রী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর ২০২৩ সালের একটি পুরোনো বক্তব্য আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে দেওয়া ওই বক্তব্যে তিনি কংগ্রেসের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতির সমালোচনা করতে গিয়ে দাবি করেছিলেন, অতীতে লোডশেডিংয়ের কারণেই দেশে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। মন্তব্যটি সে সময়ও ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারণাকালে কংগ্রেস ক্ষমতায়…

Read More

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক থাকার আহ্বান

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনার অভিযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এসব অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য ও অনুমোদনহীন কনটেন্ট ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর মাধ্যমে মন্ত্রীর নামে বিভিন্ন বক্তব্য ও…

Read More

এমপি গাজী নজরুলের নতুন ভিডিও ভাইরাল, সঙ্গে থাকা নারীকে ঘিরে জল্পনা

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে এক নারীর সঙ্গে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার কিনা, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার…

Read More

মাজারের দানবাক্সের অর্থ নিয়ে সাবেক ডিসির ফোনালাপ ভাইরাল

সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া অডিওতে তাকে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে প্রাপ্ত অর্থের সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে শোনা যায়। মঙ্গলবার (২৩ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে সারওয়ার আলম মাজারের দানবাক্সে পাওয়া অর্থের হিসাব…

Read More