প্রধান খবর

মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের অবরোধে তীব্র যানজট

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেককে দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকতে হয়।

ধানমণ্ডিগামী এক মোটরসাইকেল আরোহী জানান, প্রায় পৌনে এক ঘণ্টা অপেক্ষা করেও তিনি সামনে এগোতে পারেননি। আকস্মিক সড়ক অবরোধে ক্ষোভ প্রকাশ করেছেন বাসযাত্রীরাও।

অটোরিকশাচালকেরা জানান, তিন দিনের মধ্যে ঢাকায় অটোরিকশা চলাচল বন্ধের বিষয়ে সড়ক ও সেতুমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *