প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রবিবার (১১ অক্টোবর) বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, বৈঠকে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিদ্যুৎ পরিস্থিতি ও দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী এ সভা ডেকেছেন। সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগেই এবার সংসদীয় দলের বৈঠক আহ্বান করা হলো।

