রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
পুলিশ জানায়, মামলায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্যের অভিযোগ উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ওই চারজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশ। পরে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

