প্রধান খবর

মুক্তিযোদ্ধাকে হেনস্তার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কার দাবি

কুমিল্লার মেঘনায় বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডারসহ স্থানীয় নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এর আগে শনিবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দেন আলী হোসেন।

অভিযোগে আলী হোসেন দাবি করেন, গত ৮ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত একটি সভাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে মারধর করেন রমিজ উদ্দিন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে এ ঘটনায় এখনো মামলা করেননি তিনি।

অভিযোগ অস্বীকার করে রমিজ উদ্দিন বলেন, তাদের মধ্যে কথা-কাটাকাটি হলেও মারধরের ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার ও থানার ওসি শহীদুল ইসলামও জানান, তাদের সামনে কোনো শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *