প্রধান খবর

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে এ আবেদন করেন। অন্য তিন আসামি হলেন সাকিবুল হাসান, সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমি।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। বর্তমানে চার আসামিকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

এর আগে শনিবার সেগুনবাগিচায় রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টাকালে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে চারজনকে আটক করা হয়। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *