প্রধান খবর

কর্নেল অলিকে নিয়ে ফেসবুকে কড়া মন্তব্য রাশেদ খাঁনের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্নেল অলি আহমেদকে নিয়ে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন। সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগ তুলে ধরেন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, কর্নেল অলি আহমেদ তার ব্যক্তিগত সমালোচনার জবাবে পরিবারের পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয়।

এ ছাড়া কর্নেল অলি আহমেদের সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক, রাজনৈতিক অবস্থান এবং জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন অভিযোগও উত্থাপন করেন রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি নিজের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলনে সম্পৃক্ততা এবং পারিবারিক পরিচয় নিয়েও বক্তব্য দেন।

তবে রাশেদ খাঁনের উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে কর্নেল অলি আহমেদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *