প্রধান খবর

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি, এমপি আমির হামজার চ্যালেঞ্জ

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সাড়ে ছয় মাসে নিজের সততার পক্ষে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকে তাঁর বিবেক ও সজ্ঞানে সরকারি কোনো অর্থ আত্মসাৎ কিংবা বিন্দুমাত্র দুর্নীতির সঙ্গে তিনি জড়াননি। পাশাপাশি দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত…

Read More

সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড আদেশ প্রদান করেন।…

Read More

আমি এমপি হয়েছি, আমার তো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়নি: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার কোনো আইনি শর্ত নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ প্রসঙ্গে নিজের উদাহরণ টেনে তিনি বলেন, জাতীয় সংসদের সদস্য হওয়ার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা ছিল না। তিনি নিজেও শিক্ষাগত যোগ্যতার শর্ত ছাড়াই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রোববার…

Read More

মোবাইল হ্যাক ও স্বাক্ষর জাল নিয়ে এমপিদের সতর্কতা

জাতীয় সংসদ সদস্যদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ হ্যাক, ভয়েস ক্লোন এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এমপিদের সচেতন থাকার অনুরোধ করেন। চিফ হুইপ জানান, সম্প্রতি কয়েকজন সংসদ সদস্যের নম্বর ব্যবহার করে জরুরি ভিত্তিতে ২৫ হাজার, ৩০ হাজার ও…

Read More

মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেল গোটা সংসদকক্ষ

দীর্ঘ দুই দশক পর জাতীয় সংসদে নিজের অভিজ্ঞতা ও আবেগ প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস। দীর্ঘ অসুস্থতা ও বিদেশ থেকে চিকিৎসা শেষে ফিরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন বিএনপি-র এই জ্যেষ্ঠ নেতা। ২০০৬ সালের পর সংসদে  এটিই তাঁর…

Read More

প্রথমবার সংসদ অধিবেশনে মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি অধিবেশনে অংশ নেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মির্জা আব্বাসকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সংসদে ফিরেছেন। এর আগে…

Read More

হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সংসদ সদস্যের পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্যমতে, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খান কর্মী-সমর্থকদের নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় চিকিৎসক বেলাল হোসেনের কক্ষ ফাঁকা থাকলেও হাজিরা খাতায়…

Read More

এমপি ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলার অভিযোগ

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান প্রশাসক,…

Read More

সরোয়ার আলমগীরের সংসদে থাকার বাধা কাটল

ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই। তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। পরে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস…

Read More

সাতক্ষীরা-৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ

সাতক্ষীরা-৪ আসনকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিতর্কের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর পর থেকেই সম্ভাব্য উপনির্বাচন এবং আসনটির ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে গাজী নজরুল ইসলাম প্রায় ২১ হাজার ভোটের…

Read More