প্রধান খবর

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল আজ (মঙ্গলবার) সকাল ১১টায় জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেবে। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র…

Read More

বঙ্গভবনে আজ প্রথম দাপ্তরিক কার্যক্রমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি দুপুর ১২টায় জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত কার্যক্রমে অংশ নেবেন। এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত…

Read More

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ তদন্ত শেষে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অতীত কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তদন্ত শেষ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, জনগণের…

Read More

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। তবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলেও তিনি জানিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) থাইল্যান্ড সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, তিনি দেশের বাইরে…

Read More

রয়টার্স: পদত্যাগের সিদ্ধান্ত আগেই জানান রাষ্ট্রপতি

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত আগেই গ্রহণ করেছিলেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন। প্রতিবেদনে তিনটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা আসতে পারে। রাষ্ট্রপতির মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির স্বাক্ষরিত…

Read More

সাতক্ষীরা-৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ

সাতক্ষীরা-৪ আসনকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিতর্কের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর পর থেকেই সম্ভাব্য উপনির্বাচন এবং আসনটির ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে গাজী নজরুল ইসলাম প্রায় ২১ হাজার ভোটের…

Read More

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে কেন্দ্র করে চলমান আলোচনার মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসাসফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দেশে ফিরছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। জানা গেছে, গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক সফরে যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি…

Read More

কার্যপ্রণালি বিধির জ্ঞান এমপিদের জন্য অপরিহার্য: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদ সদস্যদের কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে এ বিষয়ে দক্ষতা অপরিহার্য। বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালি বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন…

Read More

সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর, সমান সদস্য চায় বিরোধী দল

জাতীয় সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। তার এ প্রস্তাবের বিপরীতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলছেন, সংস্কার পরিষদ বা এই সংক্রান্ত কোনো কমিটি গঠন করা হলে সেখানে উভয় পক্ষ থেকে সমান…

Read More

কবে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন

নতুন সংসদ সদস্যদের শপথ এবং প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের নতুন সরকারের কার্যক্রম শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতি নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। বর্তমানে বঙ্গভবনে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সাংবিধানিক বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর এবং মোঃ সাহাবুদ্দিনের বর্তমান মেয়াদ ২০২৮ সালের…

Read More