প্রধান খবর

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল আজ (মঙ্গলবার) সকাল ১১টায় জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেবে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সাংবিধানিক ও প্রশাসনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি, তফসিল ঘোষণা এবং সার্বিক প্রক্রিয়া নিয়ে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন এবং জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে প্রেরণ করা হয়। এরপর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে নিতে নির্বাচন কমিশন সক্রিয় প্রস্তুতি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *