প্রধান খবর

পাটওয়ারীকে রিমান্ডে নিলে বের হবে কারা ককটেল ফাটাচ্ছে: রাশেদ খান

এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বের হয়ে আসবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’…

Read More

লংমার্চের নামে ১ লাখ লিটার জ্বালানি অপচয় করছে বিরোধী দল: ইশরাক

জ্বালানি সংকটের প্রতিবাদে বিরোধী দলের শুরু করা প্রস্তাবিত লংমার্চকে অযৌক্তিক ও অপচয়মূলক হিসেবে আখ্যায়িত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের কথা বলে রাজপথে লংমার্চ আয়োজন করলেও এতে অনর্থক প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল পুড়বে, যা কেবল জাতীয় সম্পদের ক্ষতিই করবে না, বরং সাধারণ জনগণের ভোগান্তি বহুগুণ বাড়িয়ে দেবে।…

Read More

বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের দাবিগুলো এখনো পূরণ হয়নি। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন এবং দাবি পূরণ করেই ঘরে ফিরবেন বলে জানান তিনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়, ২৪-এর চার্টার বাস্তবায়ন এবং…

Read More

লংমার্চে জ্বালানি অপচয়ে সংকট বাড়ছে: রাশেদ খাঁন

জামায়াত ঘোষিত লংমার্চের কারণে সড়ক বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের অভিযোগ তুলে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (৫ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। রাশেদ খাঁন দাবি করেন, লংমার্চে সাধারণ মানুষের তেমন আগ্রহ ও অংশগ্রহণ নেই। তার ভাষ্য, জামায়াত নেতৃত্বাধীন জোট…

Read More

লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি বৈঠক

দেশব্যাপী ঘোষিত লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘লংমার্চ’ বাস্তবায়ন কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারটি লংমার্চের কর্মসূচি…

Read More

শিক্ষাভবনে ব্যারিকেড, দাবি আদায়ে শিক্ষার্থীদের অবস্থান

রাজধানীতে বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে তারা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সমবেত হয়ে সচিবালয়ের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন। শিক্ষার্থীদের অগ্রযাত্রার খবর পেয়ে আগেই শিক্ষাভবন মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়মুখী সড়কে ব্যারিকেড…

Read More