কমলাপুরমুখী মেট্রোরেল সম্প্রসারণের কাজ শেষ পর্যায়ে
রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারিত অংশের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৭৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল মাসে এই অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি লাইন-৬) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, বাণিজ্যিক পরিচালনার…

