প্রধান খবর

ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে ‘অল সমাধান’

প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে দেশের উদীয়মান ডিজিটাল প্ল্যাটফর্ম ‘অল সমাধান’ দ্রুত সেবার পরিধি সম্প্রসারণ করছে। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুকিং, ওষুধ সরবরাহ, ফার্মেসি নেটওয়ার্ক এবং বিনামূল্যের রক্তদাতা সংযোগসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা এক প্ল্যাটফর্মে প্রদান করে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থা অর্জন করছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, বর্তমানে অ্যাপটিতে ১৫ হাজারের বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন। এছাড়া ৭৫০টিরও বেশি পার্টনার ফার্মেসি, ৩৫০টি অ্যাম্বুলেন্স এবং প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী রক্তদাতা এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ নতুন ব্যবহারকারী নিবন্ধনের পাশাপাশি ৩০ থেকে ৩৫টি নতুন ফার্মেসিও অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে।

অল সমাধান কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি মুহূর্তে দ্রুত অ্যাম্বুলেন্স পাওয়া, প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ এবং রক্তদাতার সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ফার্মেসিকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় এনে তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

এছাড়া মাই হেল্থ (My Health)-এর সহযোগিতায় নার্সিং কেয়ার, ফিজিওথেরাপি, কেয়ারগিভার সেবা এবং চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবাও অ্যাপের মাধ্যমে গ্রহণ করা যাচ্ছে। ভবিষ্যতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সেবা সম্প্রসারণের পাশাপাশি আরও বিস্তৃত ডিজিটাল স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *