প্রধান খবর

আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে ভারী বর্ষণ

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এরই মধ্যে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও সার্বিকভাবে বৃষ্টিপাতের প্রভাব অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শনিবার (১৮ জুলাই) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এ ধারা বজায় থাকতে পারে। তাই সম্ভাব্য জলাবদ্ধতা, বন্যা ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *