প্রধান খবর

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকে ঘিরে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে। নাগরিক সংবর্ধনা…

Read More

‘আমরা ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত চাই না’- রাষ্ট্রপতি

রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্ন মতাদর্শ থাকলেও কোনো ধরনের সংঘাত ও সহিংসতায় না জড়ানোর জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আমরা ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত বা সংঘর্ষ চাই না। সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলব- আপনারা নিজেদের রাজনীতি করবেন, মতবাদ প্রচার করবেন, কিন্তু সংঘাতে কখনো জড়াবেন না।” রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে…

Read More

তিন যুগ পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

দীর্ঘ প্রায় তিন যুগ পর সরাসরি ভোটাভুটির মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করবেন। জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন…

Read More

রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব- মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি কখনো রাষ্ট্রপতি হবেন এমনটা ভাবেননি। এটি দলীয় সিদ্ধান্ত এবং মহান আল্লাহর বিশেষ অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হলেও সাধারণ জনগণের খুব কাছাকাছি থেকে এবং এলাকার উন্নয়নে পাশে থেকে সার্বিক সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় ইচ্ছে ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার সকালে…

Read More

‘মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি’ খবরটি গুজব: বিএনপি মহাসচিব

 সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি করা হচ্ছে বলে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তা সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি নিজেই। এটিকে স্রেফ ‘গুজব’ বলে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মাদকবিরোধী সচেতনতামূলক…

Read More

জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের সভা

জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা চলছে। শনিবার বেলা ৩টায় শুরু হওয়া এই সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারদলীয় এমপিদের এই সভা…

Read More

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পেলেন তামিম

‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে সম্মানিত হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এ সম্মাননা পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও…

Read More

জামায়াত ইস্যুতে কড়া অবস্থান, নির্বাচন নিয়ে অভিযোগ নাকচ

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে অবস্থান জোরদারের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে নির্বাচনকে কেন্দ্র করে ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিনি। এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হলে বিতর্কিত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন। তিনি দাবি করেন, জামায়াতের কর্মকাণ্ড অতীতেও প্রশ্নবিদ্ধ…

Read More

দেশের অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

দেশের অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চায়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ম নিয়ে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই। রোববার রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’…

Read More

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করলেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তার প্রথম দলীয় কার্যালয় সফর। শনিবার সন্ধ্যা সাতটার দিকে তিনি কার্যালয়ে পৌঁছান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি জানান, তারেক রহমান নিজের চেম্বারে বসে সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা…

Read More