জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা চলছে। শনিবার বেলা ৩টায় শুরু হওয়া এই সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারদলীয় এমপিদের এই সভা চলমান সংসদ অধিবেশন, আইন প্রণয়ন কার্যক্রম এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে। উপস্থিত সংসদ সদস্যরা বিভিন্ন নীতিগত বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করছেন বলে জানা গেছে।

