প্রধান খবর

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে জানা গেছে, শিগগিরই এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হতে পারে। এতে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করা আদালটির ওপর মার্কিন চাপ আরও বাড়তে পারে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে আইসিসির কার্যক্রমের বিরোধিতা করে আসছে। বিশেষ করে…

Read More

শাপলা চত্বরকাণ্ড : ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ আসামি ট্রাইব্যুনালে

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল-২-এ মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ মামলার কার্যক্রম চলছে। গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। মামলায় এ…

Read More

মানবতাবিরোধী অপরাধ মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় আজ

ছাত্র-জনতার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত জন পলাতক আসামির বিরুদ্ধে আজ মঙ্গলবার রায় ঘোষণা করতে যাচ্ছেন বিচারক দল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এ ঐতিহাসিক রায় প্রদান করবেন। প্যানেলের অন্য বিচারকরা হলেন-মো….

Read More

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আযাদের আপিল শুনানি ছুটির পর চার সপ্তাহ মুলতবি

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল-সংক্রান্ত শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর চার সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আযাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল…

Read More

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সপ্তাহের যেকোনো দিন মামলাটি রায়ের জন্য নির্ধারিত হতে পারে। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক ইতোমধ্যে…

Read More

সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল। রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী জানান, তার সঙ্গে কাজ করার জন্যই বিদেশি এই…

Read More

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালামের আপিলের আদেশ ৭ সেপ্টেম্বর

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (৩১ আগস্ট) আপিল বিভাগ এ দিন নির্ধারণ করেন। আদালতে আবুল কালাম আযাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ…

Read More

একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে মিফতাহ

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। একরামুল হক হত্যা মামলায়…

Read More

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

গাজামুখী ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’য় হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও এক ইসরায়েলি সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে তুরস্ক। দেশটির আইনমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তুর্কি আইনমন্ত্রীর দাবি, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও আফেক মোসকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর তাদের আন্তর্জাতিকভাবে খুঁজে বের…

Read More

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে প্রত্যর্পণের আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে এবং বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন যে, শেখ হাসিনা সেখানে ঠিক কোন স্ট্যাটাসে বা রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না,…

Read More