প্রধান খবর

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে একজন নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান শেষে ফেরার পথে বিজিবির টহলদলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় বিজিবির গুলিতে নোমান আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক বিজিবি সদস্য।

সোমবার (১২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার তেলিখালী সীমান্তের জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালানের পণ্য আটক করে ফেরার সময় সংঘবদ্ধ চোরাকারবারিরা টহলদলের ওপর হামলা চালায়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রথমে মৌখিক সতর্কতা ও সতর্কতামূলক গুলি চালানো হয়। এরপরও হামলা অব্যাহত থাকলে আত্মরক্ষার্থে গুলি চালান সদস্যরা। এতে নোমান আলী গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নোমান আলী বেতকুড়ি এলাকার বাসিন্দা ও স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *