প্রধান খবর

‘হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন’: শামা ওবায়েদ

দণ্ডিত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আইনি কাঠামোর পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার যে আইনি প্রক্রিয়া…

Read More

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজকে ভারতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া দিল্লির হাতে অন্য কোনো সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি একটি কাঠামোগত আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে এবং এটি আদালতের সঙ্গে সম্পর্কিত বলে জানান তিনি। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বে অব বেঙ্গল…

Read More

তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকে নির্দিষ্ট কোনো বিষয়…

Read More

নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘের অধিবেশনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। শনিবার সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। তবে দুই দেশের সম্পর্ক নিয়ে…

Read More

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিনন্দন 

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এক বিশেষ কূটনৈতিক বার্তায় তিনি নবনিযুক্ত রাষ্ট্রপ্রধানকে এই শুভেচ্ছা জানান। অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উল্লেখ করেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি মির্জা ফখরুলকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদী হত্যার বিচার প্রক্রিয়া সংক্রান্ত জটিলতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর পিছিয়ে যাওয়ার আলোচনার মধ্যেই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দ্বিপক্ষীয় বিদ্যমান অমীমাংসিত বিষয় ও সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ও ভারতের শীর্ষ নেতৃত্বের সরাসরি বৈঠক হওয়া জরুরি এবং প্রধানমন্ত্রী তারেক…

Read More

আগামী সপ্তাহেই ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী , মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ সফরে ভারত যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর নয়াদিল্লিতে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, সফরটি ঘিরে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক নীতি-নির্ধারণী পর্যায়ে ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত এই দুই দিনের দ্বিপক্ষীয়…

Read More

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার জনসমক্ষে আসছেন শেখ হাসিনা- এনডিটিভি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন বলে জানা গেছে। দিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’-র উদ্যোগে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। প্রকাশিত খবরে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পাড়ি জমান শেখ…

Read More

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ সংক্রান্ত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণপত্রটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত…

Read More

পশ্চিমবঙ্গ নির্বাচনেও অটুট থাকবে বাংলাদেশ-ভারত সম্পর্ক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গ-এর নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে যে দলই ক্ষমতায় আসুক না কেন, রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ ও ভারত-এর বিদ্যমান…

Read More