তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। সাক্ষাৎ শেষে তিনি বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, যথাযথ সময় দিতে হবে। তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। দুই প্রধানমন্ত্রী যখন সফরের জন্য উপযুক্ত সময় মনে করবেন, তখনই তা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *