তেহরানে ইসরায়েল-মার্কিন যৌথ বিমান হামলা, ‘বিধ্বংসী’ প্রতিশোধের হুমকি ইরানের
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখে, তবে অচিরেই অত্যন্ত বিধ্বংসী ও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সোমবার ভোর থেকে তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ইসরায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলার পর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির সর্বোচ্চ অপারেশনাল সামরিক কমান্ড ইউনিট ‘খাতাম আল-আনবিয়া’…

