ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলে জীবিত উদ্ধার
প্রলয়ংকরী ভূমিকম্পের ধ্বংসস্তূপে চাপা পড়ার দীর্ঘ ৯৬ ঘণ্টা পর এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত বুধবারের ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলার উপকূলীয় লা গুইরা অঙ্গরাজ্যে এই অলৌকিক উদ্ধারের ঘটনা ঘটে। রোববার (২৮ জুন) ধসে পড়া একটি ভবনের নিচে বিশেষ অনুসন্ধান চালিয়ে তাদের উদ্ধার করেন আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা। ভয়াবহ এই দুর্যোগে এখন…

