প্রধান খবর

আওয়ামী লীগ আরও প্রবলভাবে আছে’শাওনের পোস্ট ঘিরে আলোচনা

কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত ওই পোস্টে তিনি আওয়ামী লীগের বর্তমান অবস্থান নিয়ে মন্তব্য করেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। পোস্টে শাওন দাবি করেন, আওয়ামী লীগ আগের যেকোনো সময়ের তুলনায়…

Read More

রাজধানীতে আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দলটির ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ তথ্য ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ধানমন্ডি থানা এলাকা থেকে ১০ জন, মোহাম্মদপুর থেকে ৮ জন, রমনা থেকে ২ জন, বংশাল থেকে ১ জন, খিলক্ষেত…

Read More

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম আজ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার শুনানির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রসিকিউশনের…

Read More

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই মোতায়েন কার্যকর থাকবে। সেনা মোতায়েনের আওতাভুক্ত এলাকাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ এবং চট্টগ্রাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা…

Read More

সাত মামলায় দীপু মনির জামিন আবেদন, আজ হাইকোর্টের আদেশ

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে করা জামিন আবেদনের ওপর আজ আদেশ দেওয়ার কথা রয়েছে হাইকোর্টের। বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেবেন। এর আগে…

Read More

ভোলায় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা, রাষ্ট্রীয় সম্মান প্রদান

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা নিজ জেলা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে তাকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। মঙ্গলবার (২ জুন) দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন দলের নেতাকর্মী এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ…

Read More

জানাজায় স্লোগানকে কেন্দ্র করে ভোলায় বিক্ষোভ

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভোলায় বিক্ষোভ মিছিল করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে ভোলা শহরে পৃথক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের…

Read More

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শারীরিক অবস্থার অবনতি…

Read More

মাথা উঁচু করে দ্রুত ফিরব : শেখ হাসিনা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং ‘মাথা উঁচু করে’ ফিরবেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, অতীতেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তবে আওয়ামী লীগকে দমন করা সম্ভব হয়নি। তিনি দাবি…

Read More

জামিনে মুক্ত সেই আ’লীগ নেতা

লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারী অবশেষে জামিনে কারামুক্ত হয়েছেন। প্রায় এক বছর আট মাস কারাবন্দি থাকার পর রোববার বিকেলে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও এর আগে তিন দফা জেলগেট থেকেই…

Read More