প্রধান খবর

সাত মামলায় দীপু মনির জামিন আবেদন, আজ হাইকোর্টের আদেশ

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে করা জামিন আবেদনের ওপর আজ আদেশ দেওয়ার কথা রয়েছে হাইকোর্টের।

বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেবেন। এর আগে মঙ্গলবার (২ জুন) সংশ্লিষ্ট জামিন আবেদনের ওপর শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য বুধবার দিন নির্ধারণ করেন।

ডা. দীপু মনি আওয়ামী লীগ সরকারের সময়ে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই নেত্রীর বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানিসহ ৩৮টির বেশি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *