মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ কিংবা অন্য কোনো ধর্মের কোনো বাণী বা পঙ্‌ক্তি উচ্চারণ করলেই কারও নিজস্ব ধর্মীয় পরিচয়ে আঘাত লাগে না এবং এতে ‘আকাশ ভেঙে পড়বে না’ বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্ট। রাজ্যের মাদরাসাগুলোতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার নির্দেশিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক জনস্বার্থ মামলার শুনানিতে ভারতের এই উচ্চ আদালত এমন পর্যবেক্ষণ দেন।…

Read More

পুরোনো মন্তব্য ঘিরে ফের আলোচনায় ভারতের শিক্ষামন্ত্রী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর ২০২৩ সালের একটি পুরোনো বক্তব্য আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে দেওয়া ওই বক্তব্যে তিনি কংগ্রেসের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতির সমালোচনা করতে গিয়ে দাবি করেছিলেন, অতীতে লোডশেডিংয়ের কারণেই দেশে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। মন্তব্যটি সে সময়ও ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারণাকালে কংগ্রেস ক্ষমতায়…

Read More

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ সংক্রান্ত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণপত্রটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত…

Read More

সংসদমুখী মিছিল থেকে সরে দাঁড়াল ‘ককরোচ জনতা পার্টি’

ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) জানিয়েছে, তারা আন্দোলন অব্যাহত রাখলেও ভবিষ্যতে আর সংসদ অভিমুখে মিছিল করবে না। দিল্লিতে পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ আহত হওয়ার পর সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সংসদ অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে প্রায় ১৮০ জন আহত হন। দিল্লি পুলিশের…

Read More

পশ্চিমবঙ্গে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করার ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গে সরকারি প্রশাসনের সব স্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন ভাষানীতি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারি দাপ্তরিক কার্যক্রমে বাংলা ভাষাকে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। নতুন নীতিমালায় বলা হয়েছে, রাজ্যের অভ্যন্তরীণ সরকারি চিঠিপত্র, নির্দেশিকা, নোটিং ও বিজ্ঞপ্তি বাংলা ভাষায় প্রস্তুত করা হবে। কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্যের সঙ্গে…

Read More

প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণে নতুন ইতিহাস গড়ল ভারত

ভারত প্রথমবারের মতো বেসরকারিভাবে নির্মিত মহাকাশ রকেট ‘বিক্রম-১’ সফলভাবে উৎক্ষেপণ করেছে। এ সফলতার মাধ্যমে দেশটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কক্ষপথে রকেট পাঠানোর সক্ষমতা অর্জনকারী বিশ্বের তৃতীয় দেশে পরিণত হয়েছে। শনিবার (১৮ জুলাই) অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে হায়দ্রাবাদভিত্তিক প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেসের ‘মিশন আগমন’ পরিচালিত হয়। উৎক্ষেপণের পর ‘বিক্রম-১’ প্রায় ৪৫০ কিলোমিটার উচ্চতায়…

Read More

মালিকের শেষ বিদায়ের পরই মারা গেল ১৫ বছরের পোষা কুকুর

ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলায় মালিকের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই একটি পোষা কুকুরের মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিনের সঙ্গীকে হারানোর শোকই কুকুরটির মৃত্যুর কারণ হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৬৭ বছর বয়সী প্রদীপ জৈন দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভোপালের একটি হাসপাতালে মারা যান। পরে তার মরদেহ বাড়িতে আনা হলে ১৫…

Read More

কেরালায় নির্মাণাধীন টানেল প্রকল্পে ভয়াবহ ভূমিধস: নিহত ৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় একটি নির্মাণাধীন টানেল প্রকল্পে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্থানটি থেকে নতুন করে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হলে নিহতের এই সংখ্যা নিশ্চিত হওয়া যায়। প্রাকৃতি এই বিপর্যয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে…

Read More

ভারত থেকে অসাধারণ সমর্থন পাওয়ার দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতও ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু। তিনি দাবি করেন, ১৪০ কোটির বেশি মানুষের দেশ ভারত থেকে ইসরায়েল ‘অসাধারণ সমর্থন’ পেয়ে থাকে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জনও নাকচ করেন। তিনি বলেন, হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড়…

Read More

ভারতে বহুতল ভবন ধস: ৫ শিশুসহ অন্তত ৬ জনের মর্মান্তিক মৃত্যু

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে টানা ভারী বর্ষণের মধ্যে একটি তিনতলা আবাসিক ভবনের অংশ ধসে পড়ে পাঁচ শিশুসহ অন্তত ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৫ জুলাই) রাতে মুম্বাইয়ের মানখুর্দ এলাকার জনতা নগরে এই দুর্ঘটনা ঘটে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, রোববার রাত সাড় আটটার…

Read More