প্রধান খবর

প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণে নতুন ইতিহাস গড়ল ভারত

ভারত প্রথমবারের মতো বেসরকারিভাবে নির্মিত মহাকাশ রকেট ‘বিক্রম-১’ সফলভাবে উৎক্ষেপণ করেছে। এ সফলতার মাধ্যমে দেশটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কক্ষপথে রকেট পাঠানোর সক্ষমতা অর্জনকারী বিশ্বের তৃতীয় দেশে পরিণত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে হায়দ্রাবাদভিত্তিক প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেসের ‘মিশন আগমন’ পরিচালিত হয়। উৎক্ষেপণের পর ‘বিক্রম-১’ প্রায় ৪৫০ কিলোমিটার উচ্চতায় নিম্ন পৃথিবীর কক্ষপথে (এলইও) সফলভাবে পে-লোড স্থাপন করে।

স্কাইরুট অ্যারোস্পেস জানিয়েছে, এ মিশনের মাধ্যমে রকেটের গাইডেন্স, নেভিগেশন ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা, পাশাপাশি কার্বন কম্পোজিট কাঠামো এবং থ্রিডি-প্রিন্টেড ইঞ্জিনের বাস্তব কর্মক্ষমতা যাচাই করা হয়েছে। এসব প্রযুক্তি ভবিষ্যতের বাণিজ্যিক মহাকাশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উৎক্ষেপণ কার্যক্রমে স্কাইরুটের প্রতিষ্ঠাতা, ইসরোর বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ মহাকাশ গবেষণাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এর আগে ২০২২ সালে প্রতিষ্ঠানটির ‘বিক্রম-এস’ সাবঅরবিটাল মিশন সফল হলেও, এবারই প্রথম কক্ষপথে পে-লোড স্থাপনে সফল হলো স্কাইরুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *