প্রধান খবর

মালিকের শেষ বিদায়ের পরই মারা গেল ১৫ বছরের পোষা কুকুর

ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলায় মালিকের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই একটি পোষা কুকুরের মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিনের সঙ্গীকে হারানোর শোকই কুকুরটির মৃত্যুর কারণ হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৬৭ বছর বয়সী প্রদীপ জৈন দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভোপালের একটি হাসপাতালে মারা যান। পরে তার মরদেহ বাড়িতে আনা হলে ১৫ বছর বয়সী পোষা কুকুরটি সারাক্ষণ মালিকের পাশে থাকার চেষ্টা করে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে।

পরিবারের সদস্যরা জানান, রাতে কুকুরটিকে আলাদা কক্ষে রাখা হলেও সেটি সারারাত অস্থির ছিল এবং মালিকের কাছে যাওয়ার চেষ্টা করেছিল। পরদিন সকালে শেষবারের মতো প্রদীপের মরদেহের কাছে নিয়ে গেলে কুকুরটি কয়েক মিনিট নীরবে পাশে বসে থাকে। এরপর নিজে থেকেই সরে যায় এবং কিছু সময় পর মারা যায়।

প্রদীপ জৈনের পরিবার জানায়, প্রায় ১৫ বছর ধরে কুকুরটি তাদের পরিবারের সদস্যের মতোই ছিল। তবে কুকুরটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক চিকিৎসা প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *