প্রধান খবর

ওবায়দুল কাদের ছিলেন রাজনৈতিক জোকার: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তাঁর উসকানিমূলক মন্তব্য ও বিতর্কিত ভূমিকা আওয়ামী লীগের পতনকে তরান্বিত করেছে। বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২…

Read More

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের অবদান নেই: রিজভী

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পরিবারের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার পরিবার পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে ঢাকায় অবস্থান করেছিল বলেও দাবি করেন তিনি। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন,…

Read More

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার চলমান রয়েছে এবং এ বিষয়ে সংবিধানে প্রয়োজনীয় বিধান রয়েছে। শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির…

Read More

ভারতে আত্মগোপনে আওয়ামী লীগ নেতাদের দুই বছর

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। গত দুই বছরে তাদের একটি অংশ কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করছেন। কেউ কেউ পরে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে গেলেও ভারতে থাকা অনেক নেতা এখনো পরিচয় ও অবস্থান গোপন রেখেই দিন কাটাচ্ছেন বলে বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদন…

Read More

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যু

চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন…

Read More

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদের মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে ফেনী পৌরসভার রামপুর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ আসর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন…

Read More

উচ্চ আদালত থেকে জামিন পেলেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ

রাজধানী ঢাকাসহ বিভিন্ন থানায় দায়ের করা দুটি হত্যা এবং একটি হত্যাচেষ্টা মামলায় অবশেষে আদালত থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ বেগম। সোমবার (২৯ জুন) জামিন আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে এই রায় দেন। হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং…

Read More

অর্থের বিনিময়ে ঝটিকা মিছিলের অভিযোগ, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদ এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে মিছিলে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে গ্রেপ্তার হলে দ্রুত জামিনের আশ্বাস দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ফেনী…

Read More

সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খানসহ ১৭৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাকুর মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একজনকে গ্রেপ্তার…

Read More

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেপ্তার ১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিরোধে পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনী যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় টহল ও তল্লাশি জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ…

Read More