রাতে আকাশের দিকে তাকালে আমরা অসংখ্য তারা দেখতে পাই, যাদের অধিকাংশই আমাদের থেকে মাত্র কয়েক আলোকবর্ষ থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে অবস্থান করছে। আর আমাদের চীরচেনা আকাশগঙ্গা ছায়াপথে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্রগুলোর মধ্যে অন্যতম হলো ইউওয়াই স্কুটি (UY Scuti)।
এই লোহিত অতিদানব নক্ষত্রটি পৃথিবী থেকে প্রায় ৫,৯০০ থেকে ৬,৩০০ আলোকবর্ষ দূরে স্কুটাম নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে। মূলত ১৮৬০ সালে জার্মানির বন মানমন্দির থেকে এটি প্রথম পর্যবেক্ষণ করা হয়, তবে ২০১২ সালে চিলির ভেরি লার্জ টেলিস্কোপ ব্যবহার করে এর আকার ও বৈশিষ্ট্য সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায়।
জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে একটি লাল অতিদানব (Red Supergiant) এবং অর্ধ-নিয়মিত পরিবর্তনশীল (Semi-regular Variable) নক্ষত্র হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন, যার উজ্জ্বলতা সময়ের সঙ্গে সঙ্গে নিয়মিত পরিবর্তিত হয়। প্রথমে এই নক্ষত্রের নাম দেওয়া হয়েছিল BD-12°5055।
ইউওয়াই স্কুটির ব্যাসার্ধ আমাদের সূর্যের তুলনায় প্রায় ৯০০ থেকে ১,৭০০ গুণ বড়ো হতে পারে। যদি কাল্পনিকভাবে এটিকে সৌরজগতের একেবারে কেন্দ্রে স্থাপন করা হলে এর বিস্তৃতি খুব সম্ভবত বৃহস্পতির কক্ষপথ পর্যন্ত পৌঁছে যাবে। আর আলোর গতিতে একে প্রদক্ষিণ করতে হয়তো প্রায় ৬-৭ ঘণ্টা সময় লাগতে পারে।
আকারে দিক দিয়ে এই নক্ষত্রটি বিশাল হলেও এর ভর হবে প্রায় ৭ থেকে ১০ গুণ, অর্থাৎ এটি একটি স্ফীত ও কম ঘনত্বের নক্ষত্র। এর পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় ৩,৩০০ থেকে ৩,৫৫০ কেলভিন, যা সূর্যের তুলনায় অনেক কম। এই কারণেই এটি লাল বর্ণ ধারণ করেছে। তবে এর উজ্জ্বলতা সূর্যের চেয়ে হয়তো প্রায় ১ লক্ষ গুণ বা তার বেশি হবে।
জ্যোতির্বিজ্ঞানীরা ইউওয়াই স্কুটির ডেটা স্টাডি করে মনে করেন যে, এই নক্ষত্রটি এখন তার লাইফ সাইকেল বা জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছে। এটি আর মাত্র কয়েক মিলিয়ন বছরের মধ্যে এক ভয়ংকর সুপারনোভা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস হবে এবং তার কেন্দ্রীয় ভাগ হয়তো নিউট্রন স্টার বা সুপার জায়ান্ট ব্ল্যাকহোলে পরিণত হবে।
বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, এই জাতীয় সুবিশাল আকারের নক্ষত্রের আয়ুষ্কাল খুবই কম হয়ে থাকে, যা সাধারণত প্রায় ১০ থেকে ২০ মিলিয়ন কিংবা সর্বোচ্চ ৩০ মিলিয়ন বছর পর্যন্ত হতে পারে। যার ফলে এখানে আমাদের সূর্যের মতো একটি শক্তিশালী সোলার সিস্টেম গড়ে তোলার মতো পর্যাপ্ত উপাদান ও সময় পায় না।
যেখানে তুলনামূলকভাবে আমাদের সূর্য ইতোমধ্যেই প্রায় ৪.৬ বিলিয়ন বছর অতিক্রম করেছে এবং আরও কমপক্ষে প্রায় ৫ বিলিয়ন বছর পর্যন্ত টিকে থাকতে পারে বলে মনে করা হয়। এছাড়া, প্রায় এক লক্ষ আলোকবর্ষের অধিক ব্যাসের আমাদের এই আকাশগঙ্গা ছায়াপথে হয়তো আনুমানিক ২০০-৪০০ বিলিয়ন নক্ষত্র থাকতে পারে।
বর্তমানে আধুনিক টেলিস্কোপের কল্যাণে বিজ্ঞানীরা ইউওয়াই স্কুটির চেয়েও বিশাল আকারের স্টিফেনসন ২-১৮ নক্ষত্র শনাক্ত করেছেন। তবে বিজ্ঞানীদের আবিষ্কৃত অধিকাংশ সুপার জায়ান্ট নক্ষত্রই আমাদের ছায়াপথের ভেতরে অবস্থান করছে, এবং ভবিষ্যতে হয়তো এর চেয়ে আরও বিশাল আকারের নক্ষত্র আবিষ্কারের সম্ভাবনা রয়েছে।

