তুরস্ক সম্প্রতি তাদের নিজস্ব প্রযুক্তির তৈরি তৈরি প্রথম নতুন প্রজন্মের ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল বিশ্বের সামনে উন্মোচন করেছে। ইলদিরিমহান (Yildirimhan) নামের এই নতুন মিসাইলটি প্রায় ৬ হাজার কিলোমিটার পাল্লার বলে জানানো হয়েছে।
মূলত, দেশটিতে চলমান SAHA Expo সমরাস্ত্র প্রদর্শনীতে এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল (আইসিবিএম) প্রথমবারের মতো জনসম্মুখে প্রকাশ করা হয়। তবে এটি এখনো পর্যন্ত (প্রোটোটাইপ) গবেষণা ও উন্নয়নের প্রাথমিক স্তরে রয়েছে।
বর্তমানে বিশ্বের ৭টি দেশ নিজস্ব প্রযুক্তির তৈরি ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল সার্ভিসে এনেছে। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিটম্যান-৩, চীনের ডিএফ-৪১, ফ্রান্সের এম-৫১, ভারতের অগ্নি-৫ এবং রাশিয়ার আরএস-২৮ সারমাত (আইসিবিএম) মিসাইল অন্যতম।
এদিকে, তুরস্কের ইলদিরিমহান (Yildirimhan) নামের এই নতুন (আইসিবিএম) মিসাইলটিকে প্রায় ৩ টন ওজনের ওভারহেড বহন করার উপযোগী করে ডিজাইন করা হয়েছে বলে দাবি করা হয়।
তুরস্কের একাধিক মিডিয়ার সূত্রমতে এর গতিবেগ টার্মিনাল ফেজে আনুমানিক ম্যাক ৯ থেকে ২৫ বলে প্রকাশ করা হলেও বাস্তবে তা যৌক্তিক কারণে সঠিক নাও হতে পারে।
আবার, ৬ হাজার কিলোমিটার রেঞ্জের বিশাল দূরত্ব পাড়ি দিতে জ্বালানি হিসেবে এই ব্যালেস্টিক মিসাইলে ব্যবহার করা হবে তরল নাইট্রোজেন টেট্রোক্সাইড (N₂O₄-UDMH)। তবে, বাস্তবে এটি এখনো পর্যন্ত পরীক্ষা করা হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি।
নতুন প্রজন্মের এই ব্যালেস্টিক মিসাইল (আইসিবিএম) এর ডিজাইন ও ডেভলপমেন্ট করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (MoD R&D Center) “ইলদিরিমহান”।
লেখা: সিরাজুর রহমান

