প্রধান খবর

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার ভাষায়, মনোনয়ন না পাওয়াতেই তিনি উপলব্ধি করতে পেরেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লাখ মানুষ ভালোবাসা ও দোয়া নিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করলে এমন অভিজ্ঞতা তার হতো না।

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রুমিন ফারহানা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তাকে মানুষের প্রকৃত সমর্থন ও আস্থা বোঝার সুযোগ দিয়েছে। তিনি এটিকে নিজের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *