প্রধান খবর

যেকারণে ভারত বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়তে চায়

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ভারতের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, “ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভিসা স্বাভাবিকীকরণ করবে। আমার মনে হয় দুই দেশের ব্যবসা-বাণিজ্য, জনগণের পারস্পরিক যোগাযোগ, এমনকি মেডিকেল ভিসা সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে ভিসা সহজীকরণ অত্যন্ত জরুরি। তারা আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছে।”

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ, এবং নতুন সরকারের সঙ্গে ভারত সেই সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *