প্রধান খবর

দিল্লিতে পাঁচতলা ভবনধস, বহু আটকে পড়ার আশঙ্কা

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে পড়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ভবনধসের খবর পাওয়া যায়।

ধ্বংসস্তূপ ঘিরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে ঘটনাস্থলের কাছে না থামতে, গাড়ি পার্ক না করতে এবং ভিড় না করার আহ্বান জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।

ঘটনাস্থল ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত মাসে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি আবাসিক ভবন দুর্ঘটনায় সাতজন নিহত ও কয়েকজন আহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *