প্রধান খবর

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে গেলেন মেসি

রেকর্ড নবম ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের জন্য ইকুয়েডরের অফিশিয়াল জুরির প্রথম পছন্দের ভোট পেয়েছেন তিনি।

ইকুয়েডরের ভোটার ও সাংবাদিক পাত্রিসিও কর্নেহো গার্সেস বিষয়টি নিশ্চিত করেছেন। তার ব্যালটে মেসিকে শীর্ষে রাখা হয়েছে এবং প্রথম পছন্দ হিসেবে সর্বোচ্চ ১৫ পয়েন্ট দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের নির্বাচিত সাংবাদিকরা ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ পান। ইকুয়েডর বর্তমানে ২৫তম স্থানে থাকায় দেশটির ভোটার হিসেবে কর্নেহো গার্সেস এ ভোট দেওয়ার অধিকার পেয়েছেন।

৩৯ বছর বয়সী মেসি ৪৯ ম্যাচে ৪৫ গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্লাবের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও তার পারফরম্যান্স এবারের ব্যালন ডি’অরের দৌড়ে তাকে আলোচনায় রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *