প্রধান খবর

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৩ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

শনিবার (১১ জুলাই) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফলাফল সেবার মাধ্যমে নিজেদের ফল দেখতে পারবেন।

এবারের পরীক্ষায় দেশের ৬৪৭টি কেন্দ্রে ১ হাজার ৯১৫টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন বিভাগের মোট ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৯৩ দশমিক ৫৩ শতাংশ পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফলাফলে কোনো ধরনের ভুল বা অসংগতি শনাক্ত হলে তা সংশোধন অথবা প্রয়োজনে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *