প্রধান খবর

ক্যান্সার সচেতনতায় উদয় ইনক এর ‘ড্যাফোডিল ডে’ ফান্ডরেইজিং ৯ আগস্ট

ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো এবং ক্যান্সার গবেষণা ও সেবায় সহায়তার লক্ষ্যে আগামী রবিবার, ৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ড্যাফোডিল ডে’ ফান্ডরেইজিং ইভেন্ট। অস্ট্রেলিয়ার স্বনামধন্য দাতব্য প্রতিষ্ঠান Cancer Council-কে সমর্থন জানিয়ে সিডনিতে এই মানবিক আয়োজন করছে অন্যতম সক্রিয় কমিউনিটি সংগঠন UDOY Inc. (Unity in Diversified Optimistic Youths)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সার কাউন্সিলের তহবিল সংগ্রহ কার্যক্রমকে বেগবান করতেই এই বিশেষ উদ্যোগ। অনুষ্ঠানে সিডনির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্য, পরিবার-পরিজন এবং কমিউনিটির সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানের সময় ও স্থান:
তারিখ: রবিবার, ৯ আগস্ট ২০২৬

সময়: সকাল ৯:৩০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত

স্থান: Glenfield Community Hall, 10 Newton Road, Glenfield, NSW 2167

প্রবেশাধিকার: সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য পোশাক হিসেবে Smart Casual অথবা Traditional নির্ধারণ করা হয়েছে। তবে আয়োজকরা বিশেষভাবে অনুরোধ করেছেন পোশাকে যেন হলুদ রঙের (Yellow) একটি স্পর্শ থাকে, যা বিশ্বব্যাপী ড্যাফোডিল ডে-এর প্রতীকী রং হিসেবে ব্যবহার করা হয়।

এদিন উপস্থিত অতিথিদের জন্য থাকবে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার ও চা-নাস্তার ব্যবস্থা, চমৎকার সামাজিক মিলনমেলা (Social Gathering) ,কমিউনিটিভিত্তিক নানামুখী কার্যক্রম একই সঙ্গে অনুষ্ঠানস্থল থেকে ক্যান্সার কাউন্সিলের জন্য স্বেচ্ছা অনুদান (Voluntary Donation) সংগ্রহ করা হবে।

উদয় ইনক.-এর প্রতিনিধিরা জানান, এই মানবিক উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে এক সুতোয় গাঁথা। পরিবার, পরিজন ও বন্ধুদের নিয়ে এই মহৎ আয়োজনে শামিল হয়ে ইভেন্টটিকে সফল করার জন্য সিডনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *