প্রধান খবর

পর্তুগালের গ্রুপপর্বে হতাশা, রোনালদোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা

বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে যাত্রা শুরু করলেও পর্তুগাল গ্রুপপর্বে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। গণতান্ত্রিক কঙ্গোর সঙ্গে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু, এরপর উজবেকিস্তানকে ৫-০ গোলে হারালেও শেষ ম্যাচে আবারও কলম্বিয়ার সঙ্গে ড্র করে গ্রুপপর্ব শেষ করেছে দলটি। এই ম্যাচে পর্তুগালের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি এমনটাই বলছে স্বদেশি গণমাধ্যম আ বোলা

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোনালদোর শটগুলো তেমন বিপজ্জনক ছিল না এবং কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাসের মুখোমুখি হয়ে পাওয়া বড় সুযোগটিও তিনি কাজে লাগাতে ব্যর্থ হন। যদিও পরে সেই আক্রমণ অফসাইড হিসেবে বাতিল হয়, তবুও পারফরম্যান্স নিয়ে সমালোচনা থামেনি। টুর্নামেন্টে এটি ছিল দ্বিতীয়বার, যখন রোনালদো প্রত্যাশার তুলনায় কম প্রভাব রাখতে পেরেছেন।

পর্তুগালের আক্রমণভাগে ধারাবাহিকতা না থাকায় দলটি নকআউটে যাওয়ার পথে বাড়তি চাপের মুখে পড়েছে। রোনালদোর অভিজ্ঞতা ও নেতৃত্বের ওপর নির্ভর করেই পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আশা করছে পর্তুগাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *