প্রধান খবর

ট্রাম্পের আহ্বান উপেক্ষা ইউরোপীয় দেশগুলোর, হরমুজ প্রণালিতে পাঠাবে না নৌবাহিনী

ইরান যুদ্ধকে ঘিরে বাড়তে থাকা সংকটের মধ্যে হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠাতে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় দেশগুলো। ব্রাসেলসে বৈঠকের পর ইইউ নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, এই সংঘাতে সামরিকভাবে জড়ানোর কোনও ইচ্ছা তাদের নেই এবং কূটনৈতিক সমাধানকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন। এতে করে পশ্চিমা জোটের ভেতরেও মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে…

Read More

মধ্যপ্রাচ্যের তেলের দাম রেকর্ড আকাশচুম্বী, পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার মধ্যে তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল হয়ে উঠেছে এই অঞ্চলের ক্রুড তেল। একই সঙ্গে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বাড়ছে অস্থিরতা। আর এর প্রভাব পড়ছে এশিয়ার শেয়ারবাজারেও। মধ্যপ্রাচ্যের তেলের দাম বিশ্বে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সর্বশেষ…

Read More

আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় ভবনে অগ্নিকাণ্ড

সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির বিভিন্ন স্থানে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর আমিরাত কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। হামলার ফলে ভবনটিতে আগুন ধরে যায়, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উম্ম আল-কুওয়াইন সরকারের গণমাধ্যম অফিস এক বিবৃতিতে জানায়, ড্রোনটি সরাসরি ভবনটিতে আঘাত হানার পর আগুন…

Read More

ইরানের ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: সব ফ্লাইট বাতিল

ইরানের বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে মধ্যরাতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিমানবন্দরের বিস্তীর্ণ এলাকায়। বিশ্বের সবচেয়ে ব্যস্ত এই বিমানবন্দরে এমন হামলা উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে। দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর জানিয়েছে, বিস্ফোরণের পরপরই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয় এবং সব ফ্লাইট সাময়িকভাবে বাতিলের নির্দেশ দেওয়া…

Read More

রিয়াদে চারটি ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকালে রিয়াদ মহানগর এলাকায় চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব নিয়মিতই ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে দেশটির জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, সামরিক ঘাঁটি এবং জনবসতিপূর্ণ এলাকাগুলোকে বেছে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত…

Read More

৬ মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ সৌদি প্রবাসীর

সৌদি আরবে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী ছয় মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ করেছেন। ভুক্তভোগী আব্দুল আলির পক্ষে তার স্ত্রী মৌসুমি আক্তার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে বকেয়া বেতন ও সৌদি আরবে যাওয়ার খরচসহ প্রায় সাড়ে চার লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রায় ১৪ মাস…

Read More

হরমুজ প্রণালিতে ড্রোন পাঠানোর কথা ভাবছে ব্রিটেন, যুদ্ধজাহাজ পাঠাবে না ফ্রান্স

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যে পশ্চিমা দেশগুলোর সামরিক পদক্ষেপ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ফ্রান্স মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর খবর সরাসরি অস্বীকার করেছে। অন্যদিকে ব্রিটেন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মাইন শনাক্তকারী ড্রোনসহ বিভিন্ন সামরিক বিকল্প বিবেচনা করছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, মধ্যপ্রাচ্যে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স-…

Read More

তেল আবিবে ইরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাত, ৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস

ইসরায়েলসহ ইরাক ও কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি ও স্থাপনা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের নিক্ষেপ করা ‘ভারী ক্ষেপণাস্ত্র’ ইসরায়েলের তেল আবিবের শিল্পাঞ্চলে বড় ধরনের আঘাত হেনেছে। সংস্থাটি বলেছে, শহরজুড়ে ‘অবিরাম অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ’ এবং ইসরায়েলি…

Read More

তেহরানে ইসরায়েলি হামলায় আরও দুই জ্যেষ্ঠ ইরানি গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েল জানিয়েছে, ইরানের সামরিক কাঠামোকে দুর্বল করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তারা তেহরানে বিমান হামলা চালিয়ে আরও দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, গত শুক্রবারের ওই হামলায় নিহত হয়েছেন আবদুল্লাহ জালালি-নাসাব ও আমির শরীয়ত। দু’জনই ‘খাতাম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন। ইসরায়েলের দাবি, তাদের মৃত্যু ইরানের কমান্ড…

Read More

উপসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যাংকে ইরানের প্রতিশোধমূলক হামলা

উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় সাম্প্রতিক হামলাগুলোকে সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র সরদার নাইনি তাসনিম নিউজকে দেওয়া এক মন্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দুটি ব্যাংকে হামলা চালানোর পরই আমেরিকান ব্যাংকের শাখাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তার ভাষায়, শত্রুপক্ষ যদি একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে…

Read More