প্রধান খবর

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: শোক প্রকাশ নরেন্দ্র মোদির

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটসংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের করুণ মৃত্যু হয়েছে। নজিরবিহীন এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১৯ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) বার্তায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য…

Read More

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : আওয়ামী লীগ নেতাসহ ২ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দুই নাগরিক মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবলীগ নেতা মো. আলিমুজ্জামান সাজু (৪৫)। একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি হলেন উপজেলার বাসিন্দা রেবতী সরকার। গত বুধবার (১৯ আগস্ট) রাতে নিহত সাজুর মৃত্যুর সংবাদ…

Read More

ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব হত্যার দায় স্বীকার করলো ইসরায়েলি সেনাবাহিনী

ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় প্রথমবারের মতো নিজেদের দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দীর্ঘ অস্বীকারের পর অবশেষে তারা মেনে নিয়েছে যে, ইসরায়েলি সেনারাই ওই গাড়িটি লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছিল। একই সঙ্গে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত সেনাদের বিরুদ্ধে একটি অভ্যন্তরীণ ফৌজদারি তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সামরিক কর্তৃপক্ষ। স্মরণ…

Read More

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাঁকে সাভার থানা পুলিশ আটক করে। আটক ব্যক্তির নাম গাজী এইচ এম রবিউল আওয়াল। তিনি সাভারের কামাল গার্মেন্টস সংলগ্ন ‘হেরার আলো মডেল মাদরাসা’র অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন…

Read More

সৌদি পাঠ্যবইয়ে বড় পরিবর্তন : বাদ পড়ল ‘ মুসলমানরা জেরুজালেম ছাড়বে না’ বাক্য

ঐতিহাসিক ও রাজনৈতিক বিষয়বস্তুতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। কারিকুলাম পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইমপ্যাক্ট-এসই’ (IMPACT-se)-র সাম্প্রতিক পর্যালোচনা অনুযায়ী, দেশটির একাধিক পাঠ্যবইয়ের মানচিত্র থেকে ‘প্যালেস্টাইন’ শব্দ বাদ দেওয়ার পাশাপাশি ইসরায়েলকে ‘জায়নবাদী শত্রু’ হিসেবে উল্লেখ করার ভাষাতেও পরিমার্জন আনা হয়েছে। সংস্থাটির প্রতিবেদন সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণির আরবি ভাষার পাঠ্যবই থেকে ‘মুসলিমরা কখনো জেরুজালেম ছাড়বে না’—এই বহুল পরিচিত বাক্যটি…

Read More

কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হৃদপিণ্ড নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত যে ৫ জন বাংলাদেশির পরিচয়…

Read More

৯ মাস পর কারাবন্দি ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

দীর্ঘ প্রায় নয় মাস পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে সাক্ষাৎ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের স্পষ্ট নির্দেশনার পর অবশেষে এই সাপ্তাহিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশে অনুষ্ঠিত এই বৈঠকে ইমরান খানের বোন ও স্ত্রী তাঁর সঙ্গে পৃথকভাবে দেখা করেন।…

Read More

ভারতের স্বাধীনতা দিবসে হিন্দু ছাত্রীদের বোরকা নাচ

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী ছাত্রীদের বোরকা পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উত্তরপ্রদেশের গোন্ডা জেলার একটি বেসরকারি স্কুল সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবানজোট এলাকার আউসানি বুজুর্গ গ্রামে অবস্থিত বিদ্যালয়টি সরকারের কোনো ধরনের বৈধ অনুমতি বা অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল।…

Read More

পর্যটন সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক

পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং নতুন সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিমান যোগাযোগ বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দক্ষতা উন্নয়ন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী চিউ চুন মানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের…

Read More

ভারতে হোটেলে অ’গ্নি’কা’ণ্ড: স্ত্রী-সন্তান-শ্বশুরসহ প্রা’ণ হারালেন বাংলাদেশি সাংবাদিক!

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশি নাগরিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছরের শিশুসন্তান স্বর্ণ শীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৪)। প্রয়াত দেবাশীষ দত্ত কুষ্টিয়ার স্থানীয় দৈনিক ‘আজকের আলো’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব…

Read More