প্রধান খবর

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ Hokkaido-তে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়, যা বাংলাদেশ সময় অনুযায়ী রোববার দিবাগত রাত ৩টা ২৩ মিনিট। তথ্যটি নিশ্চিত করেছে Japan Meteorological Agency এবং United States Geological Survey। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হোক্কাইডোর দক্ষিণাঞ্চলের নিকটবর্তী অঞ্চল,…

Read More

হোয়াইট হাউসে হামলার আগে পরিবারের কাছে যে বার্তা পাঠান আক্রমণকারী

যুক্তরাষ্ট্রে White House Correspondents’ Association Dinner–কে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর পাঠানো বার্তা তদন্তে গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্ত Cole Thomas Allen (৩১) হামলার আগে পরিবারের সদস্যদের কাছে পাঠানো এক বার্তায় নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, যাদের বিশ্বাস ভেঙেছেন…

Read More

লেবাননে ইসরায়েলি হামলা, নারী ও শিশুসহ নিহত ১৪

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর আন্তর্জাতিক প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। গত রবিবার (২৬ এপ্রিল) ওই এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তীব্র বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুই নারী এবং দুই শিশুও রয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৭ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।…

Read More

লন্ডন ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার সেবাস্তিয়ান

অ্যাথলেটিকস বিশ্ব আজ এক নতুন যুগের সূচনা দেখল। যা এতদিন মানব সক্ষমতার বাইরে বলে ধারণা করা হতো, সেই ‘২ ঘণ্টার দেওয়াল’ ভেঙে চুরমার করে দিলেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে। গতকাল রবিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত লন্ডন ম্যারাথনে ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এর মাধ্যমে ম্যারাথনের…

Read More

পুতিন-আরাগচি বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে ক্রেমলিনের হস্তক্ষেপ চাইছে তেহরান

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ কমাতে এবার রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ কামনা করছে তেহরান। ওমান ও পাকিস্তানে সংক্ষিপ্ত কিন্তু ঝটিকা সফর শেষ করে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে আজ সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রুদ্ধদ্বার বৈঠকে বসছেন তিনি। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে দেশটির…

Read More

লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহাবশেষ

গত শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিকটবর্তী জলাশয় থেকে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী জামিল আহম্মেদ লিমনের মরদেহ উদ্ধারের পর, আজ সোমবার একই এলাকা থেকে মানুষের খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। উদ্ধারকৃত এই অংশগুলো নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির কি না, তা নিশ্চিত করতে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস এক বিবৃতিতে…

Read More

ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরাইল

মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক ও গোপনীয় অধ্যায় উন্মোচিত হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) রক্ষায় ইসরায়েল তার সর্বাধুনিক ‘আয়রন ডোম’ ব্যাটারি এবং এটি পরিচালনার জন্য বিশেষায়িত সেনা দল পাঠিয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ গত রবিবার (২৬ এপ্রিল) এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। অ্যাক্সিওস-এর…

Read More

ইরানে যুদ্ধে ব্যবহৃত ব্রিটিশ বিমানঘাঁটিতে ভয়াবহ আগুন

যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারে অবস্থিত রুত্বপূর্ণ সামরিক স্থাপনা ‘রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড’ বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ এপ্রিল) ভোররাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এবং মেট্রো এই তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, এই বিমানঘাঁটিটি বর্তমানে যুক্তরাষ্ট্র ,ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে র অন্যতম কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। গ্লুস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস…

Read More

আরাকান আর্মির অভিযানে ১১ বাংলাদেশি আটক

মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালিয়ে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে Arakan Army। উপকূলীয় এলাকায় পরিচালিত এ অভিযানে দুটি নৌকাও জব্দ করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাথেডং উপকূলের কাছে প্রথম নৌকাটি আটক করা হয়। ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে আটকে পড়া ওই নৌকায় তল্লাশি চালিয়ে ছয়জন পুরুষ ও একজন নারীসহ সাত…

Read More

মালদ্বীপে মদসহ বাংলাদেশি আটক, দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি

মালদ্বীপে অবৈধভাবে মদ সংরক্ষণ ও পাচারের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় পুলিশের মাদক দমন ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তার কাছ থেকে ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বয়স প্রায় ৩৫ বছর এবং তাকে সম্প্রতি পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে…

Read More