প্রধান খবর

যশোরে পারিবারিক কলহে শাশুড়ি খুন পুত্রবধূ মরিয়ম বেগম গ্রেপ্তার, চাপাতি উদ্ধার

যশোরে পারিবারিক কলহ ও শাসন-বিবাদের জেরে শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে পুত্রবধূ মরিয়ম বেগম (২০)। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার এ তথ্য জানান। হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র,  চাপাতি উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের বেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় নিহত…

Read More

চট্টগ্রাম বন্দরে ডিজেলভর্তি ৫ জাহাজ, খালাসের অপেক্ষা

চট্টগ্রাম বন্দরে বর্তমানে বিপুল পরিমাণ জ্বালানি তেলবাহী জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। প্রায় এক লাখ ৭৭ হাজার টন ডিজেল নিয়ে ৫টি জাহাজ বন্দরের বিভিন্ন স্থানে অবস্থান করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে পারে, যেখানে এর খালাস কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ৩৫…

Read More

সঞ্চালন লাইনের ত্রুটিতে সরাইলের সাত ইউনিয়ন বিদ্যুৎহীন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সঞ্চালন লাইনে ত্রুটির কারণে সাতটি ইউনিয়ন দীর্ঘ সময় ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। Bangladesh Power Development Board (পিডিবি) সূত্রে জানা গেছে, আশুগঞ্জ থেকে আসা ৩৩ কেভি সঞ্চালন লাইনে ত্রুটির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরাইল উপজেলার মোট নয়টি ইউনিয়নের মধ্যে সাতটি…

Read More

পদ্মায় ধরা ২৯ কেজির কাতল: ৬৮ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে ধরা পড়া বিশাল আকৃতির একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৬৮ হাজার টাকায়। সোমবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে। সকালে তিনি মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। ওজন করা হলে দেখা যায় মাছটির ওজন ২৯ কেজি ৬০০ গ্রাম। সেখানে উন্মুক্ত…

Read More

আঙুরের বাগান দেখতে ভিড়: ইঞ্জিনিয়ার থেকে সফল উদ্যোক্তা ইমাম হাসান

ভিনদেশি ফল হওয়ায় রাজশাহীর বাগমারায় ইমাম হাসান সাগরের আঙুর বাগান এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র। ইউটিউব-ফেসবুকে দেখা দৃশ্য নিজের এলাকায় দেখতে পেয়ে অনেকেই বিস্মিত। দর্শনার্থীরা বলেন, “যা অনলাইনে দেখতাম, এখন নিজের এলাকায় দেখছি এটা স্বপ্নের মতো।” মাত্র ৯-১০ মাস বয়সী গাছগুলোতে প্রতিটিতে ১৫-২০ কেজি করে আঙুর ধরেছে। উদ্যোক্তা সাগর আশা করছেন, এসব আঙুর লাখ টাকার বেশি…

Read More

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে ভিড় করছেন গৃহিণীরা

চুয়াডাঙ্গায় চলমান জ্বালানি তেল সংকট নিরসনে এবং কৃষি উৎপাদন সচল রাখতে এবার ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা। পুরুষদের কর্মঘণ্টা বাঁচাতে এবং সাংসারিক কৃষিকাজ অব্যাহত রাখতে বাড়ির নারীদের এমন অংশগ্রহণ চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা ও পাম্পগুলোতে এখন নিত্যনৈমিত্তিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। শনিবার (১৯ এপ্রিল) জেলার সন্তোষপুর এলাকার ‘অংগন ফিলিং স্টেশনে’ সরেজমিনে দেখা যায়, ডিজেল সংগ্রহের জন্য…

Read More

নাটোরে তেল সরবরাহ নিয়ে ফিলিং স্টেশনে সংঘর্ষ ও সড়ক অবরোধ

নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স রহিম ফিলিং স্টেশনে’ জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে বাইকার ও পাম্প কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে তেল বিতরণে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে মোটরসাইকেল চালকরা এই বিক্ষোভ ও সংঘর্ষে লিপ্ত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকেই জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন…

Read More

অধ্যক্ষ সংকটে রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের অবস্থান

প্রায় তিন মাস ধরে অধ্যক্ষবিহীন থাকায় রাজশাহী নার্সিং কলেজ-এর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিনের এই শূন্যতায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নিয়ে…

Read More

জ্বালানি সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়

জ্বালানি ঘাটতির প্রভাবে চট্টগ্রামে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। একাধিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ থাকায় নগরজুড়ে লোডশেডিং বেড়ে গিয়ে জনজীবনে চরম ভোগান্তি তৈরি হয়েছে। ভ্যাপসা গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি পানির সংকটও প্রকট আকার ধারণ করছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সিস্টেম কন্ট্রোল সূত্রে জানা যায়, নগরীতে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের…

Read More

দাবদাহে ব্রাহ্মণপাড়ায় ডায়রিয়ার বাড়তি ঝুঁকি

হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র দাবদাহের প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিশু ও বয়স্কসহ অসংখ্য রোগী ডায়রিয়াজনিত উপসর্গ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা যায়, প্রতিদিনই ডায়রিয়া ও পেটের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে…

Read More