প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ

গাজীপুরে আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’র ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে গাড়িচালকসহ বিভিন্ন পর্যায়ের সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটি তদন্তে উপপুলিশ কমিশনার (সদর দপ্তর)–এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার। ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে গাজীপুরের নাওজোর এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে যান রাজা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জ্যেষ্ঠ জেল সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *