ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচটি রাজনৈতিক দলের ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্রও বৈধ হয়েছে।
অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। জামায়াতে ইসলামীর প্রার্থী ১১ দলীয় ঐক্যের সমর্থন পেয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় প্রার্থীর অংশগ্রহণের পথ উন্মুক্ত হলো।

