প্রধান খবর

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে কদমরসুল বাজারের প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে ভাটিয়ারী ইউনিয়নের এ বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও বেশিরভাগ দোকানের মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে বাজারের ৪০ ব্যবসায়ী দেড় কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েছেন। ফার্নিচার ব্যবসায়ী শাহা আলমের দুটি বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা প্রায় চার লাখ টাকার ফার্নিচারও পুড়ে গেছে।

কুমিরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আল মামুন প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন। তবে ব্যবসায়ীরা ৪০টি দোকান পুড়েছে জানালেও ফায়ার সার্ভিসের হিসাবে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা ৩০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *