প্রধান খবর

মুহাম্মদ আলী জিন্নাহকে শ্রদ্ধা জানিয়ে তীব্র সমালোচনার মুখে ‘ইনকিলাব মঞ্চ’

পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও দেশটির প্রথম গভর্নর জেনারেল কায়দে আজম মুহাম্মদ আলী জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা প্রকাশ করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে শহীদ শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত সামাজিক ও রাজনৈতিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে মুহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি সাদাকালো…

Read More

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ও ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অতীত ভূমিকা ও নীতি নিয়ে তীব্র সমালোচনামূলক বক্তব্য দেওয়ার জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে আশুগঞ্জের মাটিতে আনুষ্ঠানিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। একই সঙ্গে তার বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও…

Read More

আশির দশকের আসল ফ্যাশন বনাম এআইয়ের ছবি

সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি আশির দশকের ধাঁচের একের পর এক ছবি। সাধারণ মানুষ থেকে তারকা-সবাইকে দেখা যাচ্ছে চওড়া বেলবটম প্যান্ট, রঙিন প্রিন্টেড শাড়ি, উজ্জ্বল টপস, ফোলানো চুল আর বড় গোলাকার কানের দুল পরা পুরোনো দিনের এক আবহযুক্ত ছবিতে। কিন্তু এআই যেভাবে আশির দশককে ফুটিয়ে…

Read More

পদ্মায় নৌকাডুবি: সীমান্তে ভেসে যাওয়া ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে যাত্রীসেবায় নিয়োজিত একটি ডিঙি নৌকা ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহরপুর সীমান্ত সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে। তীব্র স্রোতে ভেসে ভারতীয় জলসীমায় প্রবেশ করা ১০ জন বাংলাদেশি যাত্রীকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। উদ্ধারকৃতদের দ্রুততম সময়ের মধ্যে দেশে…

Read More

‘শত শত ডিসেম্বর গেলেও শেখ হাসিনা আর ফিরবে না’: রাশেদ খাঁন

আওয়ামী লীগের অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে এবং শত শত ডিসেম্বর পার হয়ে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের…

Read More

ফরিদপুরে ধানক্ষেতের পাশে পড়ে থাকা কার্টনে মিলল ছয় টু’ক’রো ম’র’দে’হ

ফরিদপুরের মধুখালী উপজেলায় ধানক্ষেতের পাশ থেকে তিনটি কার্টনে ভরা এক অজ্ঞাতনামা পুরুষের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ডসংলগ্ন নির্জন এলাকা থেকে ভয়াবহ এই অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হলেও তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা…

Read More

ড. ইউনূসের বিরুদ্ধে অর্ধশত মামলা বিচারাধীন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গড়ে তোলা প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে গত ১০ সেপ্টেম্বর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় দিয়েছেন হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা এসব মামলা, বর্তমান নির্বাচিত সরকারের আমলে নিষ্পত্তির ঘটনাকে কেন্দ্র করে দেশের আইনি ও রাজনৈতিক অঙ্গনে নতুন…

Read More

মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই লড়াকু হকি খেলে জয় তুলে নেয় লাল-সবুজের মেয়েরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা। শেষ দিকে…

Read More

‘জামায়াতের গোপন সহযোগিতায় মিছিলে নামার সাহস পাচ্ছে আওয়ামী লীগ’: রাশেদ খান

জামায়াতে ইসলামীর সঙ্গে গোপন যোগাযোগের মাধ্যমেই রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ঝিনাইদহে আয়োজিত এক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ তোলেন। শনিবার সকালে ঝিনাইদহে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন…

Read More

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়া ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গুলশানের ওই ককটেল…

Read More