প্রধান খবর

মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই লড়াকু হকি খেলে জয় তুলে নেয় লাল-সবুজের মেয়েরা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা।

শেষ দিকে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শক্তিশালী প্রতিপক্ষের চাপ সামলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়।

এশিয়া কাপ থেকে চারটি দল অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে সুযোগ পাবে। ভারত স্বাগতিক হলে পঞ্চম হয়েও বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কোচ জাহিদ হোসেন রাজু। বিষয়টি শিগগিরই নিশ্চিত হতে পারে বলে আশা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *